
নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এলজি ও কার্তুজসহ উছাইমং প্রকাশ নিথোয়াই (৩৪) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এ সময় ওসি জানান, বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ডলুছড়ি গ্রামে অভিযান চালানো হয়। সে সময় উছাইমং প্রকাশ নিথোয়াইকে অস্ত্রসহ ডলুছড়ি গ্রামে তার বাড়ি থেকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে চন্দ্রোঘানা থানায় হস্তান্তর করেন। ওসি আরও বলেন, তার কাছ থেকে এ সময় দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ জব্দ করা হয়। তিনি ওই গ্রামের থোয়াইচিং মারমার ছেলে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টা মামলার অভিযোগ আছে।