News71.com
 Bangladesh
 17 Jun 21, 11:07 PM
 182           
 0
 17 Jun 21, 11:07 PM

এ বছর ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখব॥ দক্ষিনের মেয়র তাপস

এ বছর ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখব॥ দক্ষিনের মেয়র তাপস

নিউজ ডেস্কঃ আমাদের এখন বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে। ফলে এই মৌসুমে মশা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বছরজুড়ে মশক নিধন কার্যক্রম চলছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এ বছর ঢাকাবাসীকে ডেমুক্ত রাখব।বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রাজধানীর পলাশী এলাকায় 'অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র’ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।ডিএসসিসি মেয়র বলেন, আমাদের এখন বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে। ফলে এই মৌসুমে মশা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। এই মৌসুমে যেখানে ডেঙ্গুর প্রকোপ হয়, সেখানে জুন মাস শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে পেরেছি। আশা করছি, ঢাকাবাসীকে এ বছর ডেঙ্গুমুক্ত রাখতে পারব।এ সময় জলাবদ্ধতা নিরসন ও খাল রক্ষণাবেক্ষণের বিষয়ে তাপস বলেন, সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো জানুয়ারি থেকে পরিষ্কারের কাজ চলছে। আমরা বর্জ্য ও পলি অপসারণ করছি। যাত্রাবাড়ী, কাজলা এলাকায় এখনো খাল পরিষ্কারের কাজ চলছে। সাধারণ মানুষ কিন্তু সচেতন না, তারা এখনো খালে বর্জ্য ফেলছেন।

আমাদের নিজস্ব অর্থায়নে কিছু খালে সীমানা প্রাচীর দিচ্ছি কিন্তু সেগুলো যথেষ্ট না। আমরা এক হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সেটা একনেকে যদি সেপ্টেম্বরের মধ্যে পাস হয়ে আসে। আমরা যদি কাজ শুরু করতে পারি তাহলে এই খালগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারব।এছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে আধুনিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানান ফজলে নূর তাপস। তিনি বলেন, আগে রাস্তার এখানে সেখানে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা হতো। এসব বর্জ্যে নর্দমাগুলো ভরে যেত। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। এ কারণেই ওয়ার্ডভিত্তিক আধুনিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি। আশা করছি, চলতি বছরেই দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে আধুনিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ শেষ করতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন