
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশের করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ এবং ভারত ও চীনের দুটি টিকার ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড রিসোর্স কাউন্সিল (বিএমআরসি)। গতকাল বুধবার এসংক্রান্ত এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমীন নিশ্চিত করেছেন।
বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, ভারতের ভারত বায়োটেক আর চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চায়নিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সের (আইএমবি ক্যাম্পস) টিকার ট্রায়ালে এই নীতিগত সিদ্ধান্ত হয়। আগামী রবিবার নাগাদ বিষয়টি প্রতিষ্ঠান তিনটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানানো হয়েছে।