News71.com
 Bangladesh
 17 Jun 21, 11:20 PM
 238           
 0
 17 Jun 21, 11:20 PM

অর্থপাচার নিয়ে সংসদে সোচ্চার জাতীয় পার্টি-বিএনপি।।

অর্থপাচার নিয়ে সংসদে সোচ্চার জাতীয় পার্টি-বিএনপি।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে প্রস্তাবিত আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় অর্থপাচার বন্ধ না হওয়ায় কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংসদের বৈঠকে অর্থমন্ত্রী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ইকবাল হোসেন, ইউসুফ আব্দুল্লাহ, নাদিরা ইয়াসমিন, নাহিদ এজহার খান, বিরোধী দল জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও পীর ফজলুর রহমান, বিএনপির মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনার শুরুতে ক্ষোভ প্রকাশ করে পীর ফজলুর রহমান বলেন, আমরা বাজেট বক্তৃতা দিচ্ছি। কিন্ত অর্থমন্ত্রী নাই। গতকালও (মঙ্গলবার) আমরা তাকে সংসদে পাই নাই। তিনি বলেন, দেশ থেকে কারা টাকা পাচার করছে, সে তালিকা অর্থমন্ত্রী সংসদ সদস্যদের কাছে চান। সংসদ সদস্যরা কীভাবে তালিকা দেবে। তিনি অর্থ মন্ত্রণালের দায়িত্বে। তিনি তালিকা দেবেন কারা অর্থপাচার করে। পিকে হালদার টাকা নিয়ে বিদেশে গিয়ে ঘুমায়, আর তার বান্ধবীদের এখানে জেলে ঘুম পড়ান। এটাতো আমরা চাই নাই। আমরা চেয়েছি পিকে হালদারদের মতো লোকরা যেন অর্থ নিয়ে বাইরে যেতে না পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন