News71.com
 Bangladesh
 17 Jun 21, 11:24 PM
 226           
 0
 17 Jun 21, 11:24 PM

একদিনে দেশে করোনায় মৃত্যু ৬০।। শনাক্ত ৩৯৫৬ জনে

একদিনে দেশে করোনায় মৃত্যু ৬০।। শনাক্ত ৩৯৫৬ জনে

নিউজ ডেস্কঃ করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে ওঠেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন