News71.com
 Bangladesh
 18 Jun 21, 07:57 PM
 204           
 0
 18 Jun 21, 07:57 PM

নিখোঁজের বাসায় ফিরেছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা॥

নিখোঁজের বাসায় ফিরেছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা॥

নিউজ ডেস্কঃ গত ৮ দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার সঙ্গীদের খোঁজ পাওয়া গেছে। তারা এখন রংপুর কোতোয়ালি থানায় আছেন। শুক্রবার (১৮ জুন) দুপুরে রংপুরের কোতোয়ালি থানাধীন চারতলা মোড় আবহাওয়া অফিস মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ফেরেন আদনান। রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু ত্ব-হাকে তার শ্বশুরবাড়ি থেকে থানায় নেওয়া হয়েছে।  দুপুরের দিকে আবু ত্ব-হা ফিরেছেন বলে জানিয়েছেন তার শ্যালক জাকারিয়া হোসেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের এক কর্মকর্তা জানান, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ১০ জুন রাত থেকে দুই সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। আদনানের খোঁজ না পেয়ে তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আটদিন পর পাওয়া গেল ত্ব-হাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন