News71.com
 Bangladesh
 18 Jun 21, 08:00 PM
 215           
 0
 18 Jun 21, 08:00 PM

খুলনা-বরিশাল-চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস॥

খুলনা-বরিশাল-চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস॥

নিউজ ডেস্কঃ লঘুচাপ কেটে যাওয়ায় শান্ত হয়ে এসেছে সাগর। ফলে এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হলো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রয়েছে ভারী বর্ষণের আভাস। ঝড়ের আশঙ্কা থাকায় নদীবন্দরে রয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) সারাদেশেই মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর খুলনায় ভারী বর্ষণ হয়েছে। সাতক্ষীরায় সর্বোচ্চ বর্ষণ রেকর্ড করা হয়েছে, ৮০ মিলিমিটার। আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণপূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ২৫ কিমি পর্যন্ত উঠে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন