News71.com
 Bangladesh
 18 Jun 21, 08:04 PM
 239           
 0
 18 Jun 21, 08:04 PM

রাজধানীর হাতিরঝিল থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২॥

রাজধানীর হাতিরঝিল থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২॥

নিউজ ডেস্কঃ  রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতার আসামিরা হলেন- মো. তাজুল ইসলাম (৩৭) ও মো. কাওছার (২৭)। অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। শুক্রবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার দুই মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে তা পিকআপে করে রাজধানীর হাতিরঝিল থানার বেগুনবাড়ী পার্কিং এরিয়া চত্বরে আসে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করেছিল। সেগুলো বিক্রি ও সরবরাহের জন্য ঢাকা নিয়ে আসেন।গ্রেফতার দুই মাদক কারবারীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন