
নিউজ ডেস্কঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় যমুনা নদীতে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ।শুক্রবার (১৮ জুন) সকালে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী এলাকার সেকান্দর আলীর বড়শিতে মাছটি ধরা পড়ে। এ এলাকায় বড়শিতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা এটিই প্রথম। স্থানীয়রা জানান, মাছটির ওজন ৪৮ কেজি ৩০০ গ্রাম। এ মাছটি এরই মধ্যে ৪৩ হাজার টাকা দিয়ে কিনে স্থানীয় মনছুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।