
নিউজ ডেস্কঃ এ সরকারের হাতে দেশের সাড়ে ১৭ কোটি মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আমাদের সব আশা আকাঙ্খাকে হত্যা করে এ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। শুক্রবার (১৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মান্না বলেন, এ দেশে একটা লকাডাউন চলছে। সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান চালু নেই। ১৪ মাস ধরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভেবে দেশের সব নাগরিক উদ্বিগ্ন।