News71.com
 Bangladesh
 19 Jun 21, 07:56 PM
 223           
 0
 19 Jun 21, 07:56 PM

কুমিল্লার চান্দিনায় ট্রাকের ধাক্কায় হেলপার ছেলে নিহত॥ চালক বাবা আহত 

কুমিল্লার চান্দিনায় ট্রাকের ধাক্কায় হেলপার ছেলে নিহত॥ চালক বাবা আহত 

নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের ধাক্কায় ইস্রাফিল (২২) নামে আরেকটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা ট্রাকচালক মশিউর। শনিবার (১৯ জুন) মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সাতক্ষীরা সদরের ভবেরকান্দা এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক বজলুল হক। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপার ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। তার বাবা ট্রাকচালক মশিউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুটি ট্রাকই ছিলো চট্টগ্রামগামী। আমরা নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন