News71.com
 Bangladesh
 20 Jun 21, 12:52 PM
 204           
 0
 20 Jun 21, 12:52 PM

তিন দিনের মধ্যে গাজীপুরের সড়কের খানাখন্দ মেরামত হবে॥ সড়ক পরিবহন সচিব

তিন দিনের মধ্যে গাজীপুরের সড়কের খানাখন্দ মেরামত হবে॥ সড়ক পরিবহন সচিব

নিউজ ডেস্কঃ আগামী তিন দিনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের সড়কের সমস্ত খানাখন্দ ও গর্ত মেরামত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, যে কোনোভাবে গাজীপুরের এই জনদুর্ভোগ দ্রুত দূর করতে হবে। সচিব বলেন, আজ আমি দুজন সাব-কন্ডাক্টরকে নির্দেশ দিয়েছি আগামী তিন দিনের মধ্যে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে এই সড়কের সৃষ্টি হওয়া খানাখন্দসহ সমস্ত মেরামত কাজ শেষ করতে হবে। আগামী তিন দিন পর আমি আবারও এই স্থানে পরিদর্শনে আসব। শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুর অংশের সড়কের বেহাল পরিস্থিতে ও চলমান উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন সেতু বিভাগের সচিব।

তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে নির্মাণ কাজ চলছে। এদিকে বর্ষাকাল শুরু হয়েছে। বৃষ্টির পানিতে এই সড়কে অনেক খানাখন্দ ও গর্ত তৈরি হয়ে গেছে। উত্তরা হাউজব্রিল্ডিং থেকে টঙ্গী চেরাগআলী পর্যন্ত ৯০০ মিটার রাস্তা এখন সম্পূর্ণ অকেজো বলা চলে। এগুলোকে কীভাবে সমাধান করতে পারব, সে বিষয়ে আলাচনা করা হচ্ছে। প্রাথমিকভবে আমাদের তিনটি কাজ করতে হবে—অকেজো রাস্তাগুলো মেরামত করা দরকার, সড়কের খানাখন্দ ও গর্তগুলো মেরামত করা দরকার এবং সড়কের ড্রেনেজ সিস্টেমকে চালু রাখা দরকার। তিনি বলেন, এই সড়কে (ঢাকা-ময়মনসিংহ) যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। আমাদের আওতাধীন ৯০০ মিটার রাস্তায় ইটের সলিংয়ের উপর এসডিডি ঢালাইয়ের কাজ চলছে। তবে এখানে নির্মাণ কাজে জনবলের সংখ্যা খুব কম। এই অঞ্চলে দুইজন সাব-কন্ডাক্টর নিয়োগ করা হয়েছে। একজন বলেছেন, তার অধীনে ৪২ জন কাজ করেন, অপরজন বললেন তার অধীনে ১৮ জন কাজ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন