News71.com
 Bangladesh
 20 Jun 21, 12:55 PM
 221           
 0
 20 Jun 21, 12:55 PM

বাসায় ফিরলেও খালেদা জিয়া ঝুক্তিমুক্ত নন॥ চিকিৎসক ডাঃ এফএম সিদ্দিকী

বাসায় ফিরলেও খালেদা জিয়া ঝুক্তিমুক্ত নন॥ চিকিৎসক ডাঃ এফএম সিদ্দিকী

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এফএম সিদ্দিকী বলেছেন, খালেদা জিয়া স্টাবল থাকলেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাননি। আমরা বলেছি তিনি স্টাবল আছেন। যখন আমরা কোনো রোগীকে বলি তিনি স্টাবল আছেন, তখন বুঝতে হবে যে তার যে আসল অসুখ সেই অসুখটা একটা স্থিতি অবস্থায় এসেছে। উনি কিওর হয়ে যাননি।শনিবার(১৯জুন) রাত সাড়ে ৯টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে গুলশানে বাসায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, আমরা যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাই সেদিন সিটি স্ক্যানসহ সমস্ত পরিক্ষা-নিরীক্ষা করে আমরা দেখতে পাই যে ওনার বুকে পানি এসেছে সেটা হার্ট ফেইলিওয়র সংক্রান্ত।  করোনার একটা জটিলতা হচ্ছে যে হার্ট ফেইলিওর হতে পারে।প্রথম তিন দিন চিকিৎসা দেওয়ার পর ওনার অবস্থা কিছুটা উন্নতি হলেও তারপরেই করোনার সবচেয়ে মারাত্মক যে অবস্থা, সাইটোকম স্টোম সেই সাইটোকম স্টোম যখন শুরু হলো, উনি জ্বরে আবার আক্রান্ত হলেন। ওনার দুই দিকের বুকে পানি আসলো এবং হার্টের যে পেরিপাইডিয়াল কেভিটি সেখানে পানি আসলো। পানিটা আসতে শুরু করলো বন্যার স্রোতের মতো এবং একদিনের মধ্যে শ্বাসকষ্ট হয়ে অক্সিজেন সেচুরেশন ফল করলো। আমরা দ্রুত ওই সময় তাকে পরীক্ষা করে দেখলাম, বুকের দু’দিকে অর্ধেক বুকে পানি চলে এসেছে অক্সিজেন কমে গেছে প্রচণ্ড শ্বাসকষ্ট।  ওই অবস্থায় আমরা ওনাকে সিসিইউতে নিয়ে যাই।তারপর থেকে নিয়মিত চিকিৎসায় তিনি স্বাভাবিক হয়ে ওঠেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন