News71.com
 Bangladesh
 20 Jun 21, 12:57 PM
 232           
 0
 20 Jun 21, 12:57 PM

বিট কয়েন কেনাবেচা চক্রের হোতাসহ আটক ৪॥

বিট কয়েন কেনাবেচা চক্রের হোতাসহ আটক ৪॥

নিউজ ডেস্কঃ রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিট কয়েন কেনাবেচা চক্রের অন্যতম হোতা হামিমসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। শনিবার (১৯ জুন) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, দারুস সালাম থানা এলাকা থেকে বিট কয়েন কেনাবেচা চক্রের অন্যতম হোতাসহ চারজনকে আটক করা হয়েছে।  রোববার (২০ জুন) দুপুর ১২টায় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন