News71.com
 Bangladesh
 20 Jun 21, 10:03 PM
 201           
 0
 20 Jun 21, 10:03 PM

মুজিববর্ষে আজ একসঙ্গে ঘর পেলেন ৫৩ হাজার অসহায় পরিবার॥

মুজিববর্ষে আজ একসঙ্গে ঘর পেলেন ৫৩ হাজার অসহায় পরিবার॥

নিউজ ডেস্কঃ  গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার পরিবারকে ঘর দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে আরও প্রায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে সরকার। রোববার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা ঘর পেয়েছেন, তাদের কষ্ট দূর করা এবং তাদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

তিনি আরও বলেন, ক্ষমতা মানে ভোগ বিলাস নয়। ক্ষমতা হলো মানুষের সেবা করা। মানুষের জন্য কাজ করা। এ সময় গণভবনের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ৪৫৯টি উপজেলা প্রান্ত হতে উপকারভোগী, জনপ্রতিনিধি এবং মাঠ প্রশাসনে প্রজাতন্ত্রের কর্মচারীরা সংযুক্ত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বেশ কয়েকটি এলাকার উপকারভোগী, জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনে প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন