News71.com
 Bangladesh
 20 Jun 21, 10:04 PM
 201           
 0
 20 Jun 21, 10:04 PM

আগামীকাল সোমবার থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু॥

আগামীকাল সোমবার থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু॥

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২১ জুন) থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম দেশে প্রথমবারের মতো শুরু হবে। রোববার (২০ জুন) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর তিনটি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এসব হাসপাতালে একটি করে টিকাকেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথে টিকা দেওয়া হবে। শামসুল হক বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন