News71.com
 Bangladesh
 21 Jun 21, 02:19 PM
 176           
 0
 21 Jun 21, 02:19 PM

টার্মিনাল ছাড়া কেউ চাঁদা আদায় করতে পারবে না।।স্বরাষ্ট্রমন্ত্রী

টার্মিনাল ছাড়া কেউ চাঁদা আদায় করতে পারবে না।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার পরিচালিত নির্ধারিত ফি, টোল, টার্মিনাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে চাঁদা আদায় করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।  সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙা, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ টাস্কফোর্সের অন্য সদস্যরা সশরীরে ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নির্ধারিত স্থান ছাড়া সড়কে যত্রতত্র টোল ও ফি আদায় করা যাবে না। ইজারা দেওয়া জায়গায়, স্থানীয় সরকার পরিচালিত নির্ধারিত ফি, টোল, পরিবহনের টার্মিনাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে চাঁদা আদায় করতে পারবে না। নির্ধারিত স্থান থেকে টোল বা রাজস্ব আদায় করতে হবে। ‘সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমরা হাইওয়েতে এখন ক্যামেরা ফিট করছি। ক্যামেরার টেন্ডারও হয়ে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তাটি পুরোপুরি ক্যামেরার নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে কীভাবে দুর্ঘটনা হলো, কীভাবে, কে গাড়ি নামালো, সবগুলোই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন