News71.com
 Bangladesh
 21 Jun 21, 02:22 PM
 470           
 0
 21 Jun 21, 02:22 PM

বাংলাদেশের উন্নয়নে সহজ শর্তে সাড়ে ৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি॥

বাংলাদেশের উন্নয়নে সহজ শর্তে সাড়ে ৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি॥

নিউজ ডেস্কঃ দেশের উন্নয়নে কতিপয় প্রকল্পে ৩৩৯ দশমিক ৫৪ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৪৬৩ কোটি ৩ লাখ টাকা।  প্রতি দুই বছর পর পর বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে কারিগরি ও আর্থিক চু্ক্তি অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়েও বাংলাদেশ ও জামার্নির মধ্যে এটা সর্বোচ্চ পরিমাণে চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এর আগে এত পরিমাণে ঋণ ও অনুদান দেয়নি জার্মান। গতকাল রোববার (২০ জুন) শেরে বাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ ঋণ ও অনুদান চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও জার্মান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস চুক্তিতে সই করেন।

এরমধ্যে কারিগরি সহায়তা বাংলাদেশকে অনুদান হিসেবে দেবে জার্মান সরকার। অন্যদিকে আর্থিক সহায়তা দেবে ঋণ হিসেবে। নামমাত্র সুদে এই ঋণ ২৫ বছরে সহজ শর্তে পরিশোধযোগ্য হবে এই অর্থ। ঋণ-অনুদান চুক্তিসই অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, আজকের চুক্তি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশ-জার্মানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সূদৃঢ় হবে। বাংলাদেশের এসডিজি অর্জনে আজকের চুক্তি সুদূরপ্রসারী অবদান রাখবে। জার্মানী বাংলাদেশের উন্নয়নমূলক কাজে সবসময় সঙ্গী হবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন