News71.com
 Bangladesh
 21 Jun 21, 02:22 PM
 243           
 0
 21 Jun 21, 02:22 PM

ভারত থেকে বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে আলোচনা চলছে ॥ হাইকমিশনার

ভারত থেকে বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে আলোচনা চলছে ॥ হাইকমিশনার

নিউজ ডেস্কঃ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের টিকা আবার কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। ভারতে করোনার অবস্থা এখনো খারাপ থাকায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। হাইকমিশনার বলেন, ভারতে করোনার অবস্থা এখনো করুণ। এ নিয়ে ঠিক কী হবে তা এখনই বলতে পারছি না। রোববার (২০ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভারতের হাইকমিশনার এ অনিশ্চয়তার কথা জানান। 

এর আগে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে যান। বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। তাকে স্বাগত জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। বের হয়ে যাওয়ার সময় সেরাম ইনস্টিটিউটের করোনার টিকার বিষয়ে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা টিকা উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। যার জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। সে সময়েই এ বিষয়ে বিবেচনা করা ভালো। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখনো আলোচনা চলছে। তিনি বলেন, উপহার হিসেবে ৩৩ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি টিকা উৎপাদন বাড়লে এটা চলমান থাকবে। কিন্তু ভারতে করোনায় অবস্থা এখনো করুণ। সুতরাং, পরবর্তীসময়ে এ নিয়ে ঠিক কী হবে তা এখনই বলতে পারছি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন