News71.com
 Bangladesh
 21 Jun 21, 10:04 PM
 185           
 0
 21 Jun 21, 10:04 PM

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক॥

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে ১০২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুন) দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে।  মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে এ খবর প্রকাশ করেছে। সোমবার মালয়েশিয়ায় বিভিন্ন দেশের মোট ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশের ১০২ জন, ইন্দোনেশিয়ার ১৯৩ জন, ভিয়েতনামের চার জন, ভারতের দুই জন ও মিয়ানমারের আট জন নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার ডেঙ্কিল এলাকার একটি কনস্ট্রাকশন ফার্ম থেকে এসব নাগরিকদের আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন