News71.com
 Bangladesh
 21 Jun 21, 10:08 PM
 195           
 0
 21 Jun 21, 10:08 PM

হিমায়িত মৎস্য রপ্তানি বৃদ্ধিতে সরকার সচেষ্ট রয়েছে॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

হিমায়িত মৎস্য রপ্তানি বৃদ্ধিতে সরকার সচেষ্ট রয়েছে॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ হিমায়িত মৎস্য রপ্তানি বৃদ্ধিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এ কথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করার জন্য এ খাতের রপ্তানি বৃদ্ধিসহ রপ্তানির সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা দূর করার জন্য সবধরনের পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ২৯ প্রজাতির দেশীয় বিলুপ্ত প্রায় মাছ নতুন করে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ফিরিয়ে এনেছে। মন্ত্রী বলেন, করোনা ক্রান্তিকালে মৎস্য খাদ্য আমদানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যা দূর করা হয়েছে। মাছ উৎপাদনে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারিভাবে পোনা বিতরণ করা হয়েছে, মৎস্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং একশ কোটি টাকা নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। উৎপাদিত মাছ বিক্রয়ের জন্য ভ্রমাম্যাণ ও অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এভাবে করোনায় মৎস্য খাতকে সচল রাখার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন