News71.com
 Bangladesh
 21 Jun 21, 10:08 PM
 215           
 0
 21 Jun 21, 10:08 PM

জরুরি সেবা ছাড়া সাত জেলার সব অফিস বন্ধ॥

জরুরি সেবা ছাড়া সাত জেলার সব অফিস বন্ধ॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জরুরি সেবা ছাড়া সাত জেলার সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, জরুরি পরিসেবা ছাড়া মঙ্গলবার থেকে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন