
নিউজ ডেস্কঃ ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আটক মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার মোঃ শিপন (২৭) ও বরিশালের মিলন হাওলাদার (৩২)। সোমবার (২১ জুন) সন্ধ্যায় র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়। তাতের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই জন জানায় দীর্ঘদিন ধরেই তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।