News71.com
 Bangladesh
 22 Jun 21, 03:24 PM
 203           
 0
 22 Jun 21, 03:24 PM

সন্দ্বীপে আগুনে পুড়ল ১২টি মোটরসাইকেলসহ ৫টি দোকান॥

সন্দ্বীপে আগুনে পুড়ল ১২টি মোটরসাইকেলসহ ৫টি দোকান॥

নিউজ ডেস্কঃ  সন্দ্বীপের সারিকাইতে অগ্নিকাণ্ডে ১২টি মোটরসাইকেলসহ ৫টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে। সোমবার (২১ জুন) দিনগত রাত ১টার দিকে সারিকাইত দারুল উলুম মাদ্রাসার পশ্চিমে (নোয়াব কোম্পানির স'মিল) সাঈদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় ১০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোররাত পৌনে ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কাঠ ও বেড়ার তৈরি চায়ের দোকান, ইলেকট্রনিকস ও কম্পিউটারের দোকান, আসবাবপত্রের দোকান, ইলিশ মাছের জালের দোকান, একটি বরফ ফ্যাক্টরির দোকান পুড়ে গেছে। এ সময় পুড়ে যায় ফ্যাক্টরির দোকানে রাখা ১২টি মোটরসাইকেলও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন