News71.com
 Bangladesh
 22 Jun 21, 03:25 PM
 193           
 0
 22 Jun 21, 03:25 PM

প্রধানমন্ত্রী ও এনএসআই ডিজির স্বাক্ষর জাল॥ মূল প্রতারকসহ আটক ৪

প্রধানমন্ত্রী ও এনএসআই ডিজির স্বাক্ষর জাল॥ মূল প্রতারকসহ আটক ৪

নিউজ ডেস্কঃ  নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ডিজি, কোস্টগার্ডের ডিজি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনসহ (২০) ৪ জনকে গ্ৰেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে এনএসআই এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় এনএসআই এবং ডিবি যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতারক অসীম হোসেন প্রধানমন্ত্রী এবং এনএসআইয়ের মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার পাঠানোর তথ্য জানতে পারে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন