News71.com
 Bangladesh
 22 Jun 21, 03:32 PM
 222           
 0
 22 Jun 21, 03:32 PM

ভারতে নারী পাচারকারী চক্রের মূলহোতা নদী-জয়াসহ গ্রেফতার ৭॥

ভারতে নারী পাচারকারী চক্রের মূলহোতা নদী-জয়াসহ গ্রেফতার ৭॥

নিউজ ডেস্কঃ ভারতে নারী পাচারকারী চক্রের মূলহোতা নদী ও জয়াসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। সোমবার (২১ জুন) বিকেলে নড়াইল ও যশোর জেরার সীমান্ত এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। সোমবার সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাতিরঝিল থানা পুলিশের একটি টিম নড়াইল ও যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।আজ মঙ্গলবার (২২ জুন) রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, টিকটকের মাধ্যমে পরিচয়, অতঃপর টিকটক স্টার বানানোর কথা বলে মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে ধারাবাহিক শারীরিক ও বিকৃত যৌন নির্যাতনের শিকার ওই তরুণী কৌশলে ৭৭ দিন পর দেশে পালিয়ে আসেন। গত ১ জুন রাতে হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলা (নং-৩) দায়ের করেন ভুক্তভোগী তরুণী। মামলায় ১২ জনকে আসামি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন