News71.com
 Bangladesh
 23 Jun 21, 12:21 AM
 240           
 0
 23 Jun 21, 12:21 AM

পানি ভেবে বিষ পান॥ জুম চাষির মৃত্যু

পানি ভেবে বিষ পান॥ জুম চাষির মৃত্যু

নিউজ ডেস্কঃ পানি ভেবে বিষপানে কলি ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুন) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলি দীঘিনালার অতলটিলা এলাকার তুলি বরণ ত্রিপুরার মেয়ে। জানা যায়, সোমবার (২১ জুন) সকালে কলি জুমে যাওয়ার আগে পানির বোতলের পাশে অন্য একটি বোতলে রাখা কীটনাশক খেয়ে ফেলে। এসময় শারীরিক প্রতিক্রিয়া দেখা গেলে তাকে তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পেয়ার আহম্মেদ জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন