News71.com
 Bangladesh
 23 Jun 21, 12:22 AM
 508           
 0
 23 Jun 21, 12:22 AM

আন্তর্জাতিক নারী পাচার চক্রের সমন্বয়কসহ সাতজন রিমান্ডে॥

আন্তর্জাতিক নারী পাচার চক্রের সমন্বয়কসহ সাতজন রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ হাতিরঝিল থানার মামলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের বাংলাদেশের প্রধান সমন্বয়ক নদী আক্তার ওরফে ইতি ওরফে নুর জাহানসহ সাতজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ডের আদেশ দেন।রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- তরিকুল ইসলাম, আল-আমিন সোহেন, সাইফুল ইসলাম, বিনাস সিকদার, আমিরুল ইসলাম এবং পলক মন্ডল।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে সিরাজুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন