News71.com
 Bangladesh
 23 Jun 21, 11:16 AM
 239           
 0
 23 Jun 21, 11:16 AM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা॥

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।  ১৯৪৯ সালের আজকের দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন