News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:06 PM
 203           
 0
 25 Jun 21, 03:06 PM

আগামী সপ্তাহে বাড়বে বৃষ্টিপাত॥  

আগামী সপ্তাহে বাড়বে বৃষ্টিপাত॥   

নিউজ ডেস্কঃ প্রায় ১০ দিনের মতো ভারী বৃষ্টিপাতের পর দু’দিন থেকে তা কমে এসেছে। আগামী সপ্তাহে যা ফের বাড়তে পারে। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

এই শুক্রবার (২৫ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় এসময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিমি। শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন