News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:06 PM
 181           
 0
 25 Jun 21, 03:06 PM

দু-একটি কোম্পানির জন্য ই-কমার্স সেক্টর যেন ক্ষতিগ্রস্ত না হয়॥ ই- ক্যাব সভাপতি

দু-একটি কোম্পানির জন্য ই-কমার্স সেক্টর যেন ক্ষতিগ্রস্ত না হয়॥ ই- ক্যাব সভাপতি

নিউজ ডেস্কঃ  দু-একটি কোম্পানির জন্য যেন গোটা ই-কমার্স সেক্টর ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার।বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শমী কায়সার বলেন, আমরা চাই সবাই ব্যবসা করুক। আমরা বাংলাদেশ ব্যাংককে বলেছি এই জায়গাগুলো তারা মনিটর করে দেখবে। যেই জায়গায় সমস্যা আছে সরকারের নীতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের দেশে ডিজিটাল কমার্স আইন নেই। আমরা খুব শিগগিরই এসওপি প্রণয়নের পর ডিজিটাল কমার্স আইন করার আনুরোধ করেছি।


ই-ক্যাবের সভাপতি আরও বলেন, আজকের বৈঠকটি অনেক তাৎপর্যপূর্ণ। মূলত বিষয়টি হলো আমরা ই-কমার্স অ্যাসোসিয়েশন কোন ল’ইনফোর্স করতে পারি না। আমরা অ্যাসোসিয়েশন পলিসি নিশ্চিত করতে চাই। কম্পেটেটিভ মার্কেট যাতে থাকে। সেই জায়গা থেকে অনেক অভিযোগ হয়েছে, আমরাও সেটা মানি। ই-কমার্স বুমিং সেক্টর। এখানে ফিউচার আছে। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে যাতে সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতে ডাব্লিউটিও সেলের ডিজি বলেছেন আমরা ইমেডিয়েটলি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) করছি। সেখানে ভোক্তার অধিকারটাকে এনশিওর করা হবে। একই সঙ্গে সেম টাইম কম্পিটিশনটা যাতে একটা লেভেল প্লেয়িংয়ে থাকে। সুতরাং এসওপি হয়ে গেলে অনেক কনফিউশন দূর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন