News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:07 PM
 232           
 0
 25 Jun 21, 03:07 PM

সাতদিনেও ট্রলারসহ নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি॥

সাতদিনেও ট্রলারসহ নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি॥

নিউজ ডেস্কঃ ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঝড়ের কবলে পরে ডুবে যাওয়া এফবি বিলকিস নামে একটি ট্রলারসহ নিখোঁজ ৩ জেলের সন্ধান সাতদিনেও মেলেনি। গত সাতদিন ধরে জেলা ট্রলার মালিক সমিতি ও কোস্টগার্ডের যৌথ অনুসন্ধান করে। এর আগে গত শুক্রবার (১৮ জুন) পাথরঘাটা থেকে ২শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ হয়। নিখোঁজ আলমগীর ও বাকন আলীর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পানাউল্লাহ গ্রামে ও কালামের বাড়ি বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়ার পর ট্রলার ও নিখোজ ৩ জেলেকে যৌথভাবে গভীর সাগরে অনুসন্ধান করা হলেও পাওয়া যায়নি। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, আমরা গত সাতদিন ধরে ডুবে যাওয়ার আশপাশে তল্লাশি করেছি। কিন্তু ট্রলার বা নিখোজ  ৩ জেলের কোনো সন্ধান পায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন