News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:08 PM
 188           
 0
 25 Jun 21, 03:08 PM

তেলের বদলে লরির ট্যাংকে মিললো গাঁজা॥

তেলের বদলে লরির ট্যাংকে মিললো গাঁজা॥

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রো ল-২৯৭৪ নম্বরের লরিটি জ্বালানি তেল সরবরাহের কাজে ব্যবহার করা হয়। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, লরির ট্যাংকির ঢাকনা খুলে জ্বালানি তেল নয় দেখা যায় ট্যাংক ভর্তি অনেকগুলো বস্তা স্কস্টেপ দিয়ে পেঁচানো এসব চটের বস্তায় রয়েছে গাঁজা। যার পরিমাণে ৩৬ কেজি। আবার প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের বিশেষ কায়দায় আনা হচ্ছে ইয়াবা। বুধবার (২৩ জুন) পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতার পাঁচজন হলেন- মো. রিগান খাঁন (২৭), মো. জাকির হোসেন  (২৪), মো. খোকন মৃধা (২৬), মো. জনি খান (২৫) ও মো. হৃদয় শিকদার (২১)।

বৃহস্পতিবার (২৪ জুন) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের সীমান্তবর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা ঢাকায় আনতে পুরোনো কৌশলগুলোকে নতুনভাবে ব্যবহার করছে মাদককারবারিরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে ট্রাক-লরি, প্রাইভেটকার, মোটরসাইকেল, যানবাহনের তেলের ট্যাংক-গ্যাসের সিলিন্ডারে করে আসছে ইয়াবা, গাঁজা ফেনসিডিলসহ বিভিন্ন মাদক। তিনি আরও বলেন, এমন দুটি অভিনব কায়দায় মাদক বহনকালে গাঁজা ও ইয়াবাসহ ওই পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন