News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:09 PM
 315           
 0
 25 Jun 21, 03:09 PM

শিগগিরই আরও ৫টি আধুনিক স্টিল সাইলো নির্মাণ হবে॥ খাদ্যমন্ত্রী

শিগগিরই আরও ৫টি আধুনিক স্টিল সাইলো নির্মাণ হবে॥ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যের মজুদ সক্ষমতা বাড়াতে শিগগিরই আরও পাঁচটি আধুনিক স্টিল সাইলো নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার৷বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকায় খাদ্য ভবনের সভাকক্ষে বরিশাল স্টিল সাইলো নির্মাণ ও অনলাইন ফুড স্টক মনিটরিং সিস্টেম ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এসব সাইলোতে কীটনাশক ব্যবহার না করে অত্যাধুনিক কুলিং সিস্টেমে খাদ্যশস্য সংরক্ষণ করা হবে। যা দুই বছর পর্যন্ত খাদ্যশস্যের গুণগতমান ও পুষ্টিমান বজায় থাকবে। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে খাদ্যের মজুদ  যাতে বেশি করা যায় সে লক্ষ্যে স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ, আশুগঞ্জ ও মধুপুর সাইলোর নির্মাণ কাজ শেষের পথে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এগুলো হস্তান্তর হবে। এছাড়া আরও পাঁচটি আধুনিক স্টিল সাইলো শিগগির নির্মাণের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, নতুন স্টিল সাইলো নির্মাণ করতে খাদ্য অধিদপ্তরের সঙ্গে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বাংলাদেশ ও জিএসআই ইউএসআই জেভির চুক্তি সই হয়। এ চুক্তির শর্তানুসারে তারা বরিশালে স্ট্রিল সাইলো নির্মাণ করবে। ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এ সাইলো খাদ্যের মজুদ বাড়ানোর পাশাপাশি খাদ্যের গুণগত মান ও পুষ্টিমান বজায় রাখতে ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন