News71.com
 Bangladesh
 25 Jun 21, 03:11 PM
 258           
 0
 25 Jun 21, 03:11 PM

লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করেই নৌপথে যাত্রী পারাপার অব্যাহত॥

লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করেই নৌপথে যাত্রী পারাপার অব্যাহত॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের সাতটি জেলা লকডাউন ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এর আওতাধীন নয়।মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পণ্যবোঝাই ট্রাক পারাপারের কথা থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে হরহামেসেই। আজ শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের এমন চিত্র দেখা যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জিল্লুর রহমান বলেন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি পারাপার হওয়ার কোনো উপায় নাই তবে মাঝে মধ্যে কিছু যাত্রী ফেরিতে করে নৌ-পথ পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবোঝাই ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য ১০টি ফেরি আছে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন