
নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। শুক্রবার (২৫ জুন) রাতে কারওয়ানবাজার কাঠপট্টি এলাকায় এ অভিযান চালনো হয়। এ সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ২৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১ নারী ও ১৪ পুরুষ। আটকরা সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।