News71.com
 Bangladesh
 26 Jun 21, 08:41 PM
 195           
 0
 26 Jun 21, 08:41 PM

গুলশানে সড়ক দুর্ঘটনায় নিহত ১॥

গুলশানে সড়ক দুর্ঘটনায় নিহত ১॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ি চালক বাবুল মিয়া (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩-৪ জন। শনিবার (২৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে গুলশানের কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাবুলসহ কয়েকজন ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় গুলশান কোকোকোলা মোড়ে একটি পিকআপ ভ্যান তাদের ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরতর আহত হন। পরে আহত অবস্থায় বাবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন