News71.com
 Bangladesh
 26 Jun 21, 08:42 PM
 224           
 0
 26 Jun 21, 08:42 PM

লকডাউনে গরিবদের ‘টেক-কেয়ার’ করব॥ অর্থমন্ত্রী

লকডাউনে গরিবদের ‘টেক-কেয়ার’ করব॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ সোমবার থেকে শুরু হওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ গরিব মানুষের সহায়তায় কী করা হবে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারও লকডাউনে গরিবদের ‘টেক কেয়ার’ করবো, নতুন কিছু করবো। আমাদের প্রধানমন্ত্রী সবসময় গরিবদের টেক কেয়ার করেন।’ শনিবার (২৬ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বাজেটের কিছু জায়গা পলিশ করার প্রয়োজন আছে—পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এই বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তার (পরিকল্পনামন্ত্রী) মতামত আগেই পেয়েছি। তিনি কীসের ভিত্তিতে এসব বলেছেন আমার জানা নেই।’ টিকাদান কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিনেশন নিয়ে কনসার্ন। যতদ্রুত সম্ভব দেশের মানুষকে টিকা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব আমরা এই কাজ করবো। এই বিষয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রচেষ্টা চলছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন