News71.com
 Bangladesh
 26 Jun 21, 08:43 PM
 226           
 0
 26 Jun 21, 08:43 PM

বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান॥

বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান॥

নিউজ ডেস্কঃ ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া শনিবার (২৬ জুন) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। এদিন ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

তার বর্তমান সফরের প্রধান দিক হলো- ভারতীয় বিমানবাহিনী প্রধান যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এ প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে কোনো ভারতীয় বিমানবাহিনী প্রধান প্যারেড পর্যালোচনা করার অনন্য সম্মান অর্জন করবেন, যা দুই বিমানবাহিনীর পারস্পরিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা ও বিশ্বাসের প্রতিফলন। ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দু’দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন