News71.com
 Bangladesh
 26 Jun 21, 08:44 PM
 224           
 0
 26 Jun 21, 08:44 PM

করোনায় মৃত্যু-আক্রান্তের হার অনেক কমল॥

করোনায় মৃত্যু-আক্রান্তের হার অনেক কমল॥

নিউজ ডেস্কঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে।এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন। শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ হাজার জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৬২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন