News71.com
 Bangladesh
 27 Jun 21, 10:48 AM
 218           
 0
 27 Jun 21, 10:48 AM

মিরসরাই পৌর প্যানেল মেয়রের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ॥

মিরসরাই পৌর প্যানেল মেয়রের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ॥

নিউজ ডেস্কঃ মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম আজিম হোসেন শাহাদাত (২০)।শুক্রবার (২৫ জুন) দিনগত রাতে মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। শনিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শাহাদাতের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

নিহত আজিমের বাবা আব্দুল বাতেন জানান, শুক্রবার (২৫ জুন) বিকেল ৪টায় তার ছেলে আজিম হোসেন শাহাদাতকে কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে হোপ মা ও শিশু হাসপাতালের ৬তলায় নিয়ে যায়। আমি রাতে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে মারধর করছেন। আমি বাঁধা দিলে আমাকে মারধর করেন। রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের ওপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাঁত পড়ে যায়। এসময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এরপর আমাকে ডেকে ছেলেকে নিয়ে দ্রুত চলে যেতে বলে। না হয় আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। আমি ছেলেকে নিয়ে ফেনী যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন