News71.com
 Bangladesh
 27 Jun 21, 10:55 AM
 259           
 0
 27 Jun 21, 10:55 AM

ভারতে আটকা পড়া সাড়ে ৫ হাজার পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন॥

ভারতে আটকা পড়া সাড়ে ৫ হাজার পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন॥

নিউজ ডেস্কঃ গত দুই মাসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে আটকা পড়া সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে ভারত থেকে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন ১৩ জন। শনিবার (২৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। তিনি জানান, করোনা নতুন ধরণ ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে সরকার গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে(এনওসি) নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী গত দুই মাসে ভারতে আটকা পড়া সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন।

এদের সবাইকে দেশে ফেরার পর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাো হয়। যাদের করোনা বা উপসর্গ রয়েছে, তাদের উপজেলা বিভাগের তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ আগে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র নিয়ে বাংলাদেশিরা মেডিক্যাল ভিসায় ভারতে যেতে পারছেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, ভারতে থেকে ফেরত আসা সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রীদের বেনাপোলসহ জেলার বিভিন্ন আবাসিক হোটেলে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। এবং আজ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার পাসপোর্ট যাত্রীকে কোয়ারেন্টিন শেষে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন