News71.com
 Bangladesh
 27 Jun 21, 10:40 PM
 243           
 0
 27 Jun 21, 10:40 PM

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু॥

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- নির্মল দাশ (৫০) ও সাঈদ মোরশেদ রনি (৩৮)। রোববার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম।তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকায় ট্যাংকারের ধাক্কায় নির্মল দাশ (৫০) নামের এক বৃদ্ধ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নির্মল দাশ ওই এলাকার মৃত শশী কুমার দাশের ছেলে। অন্যদিকে সোয়া ১২টার দিকে কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে সাঈদ মোরশেদ রনি (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাঈদ মোরশেদ মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন