
নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীসময়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।
করোনা মহামারির মধ্যে গত ২০ জুন ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ জুন শুরু হয়ে তা ৭ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেওয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।