News71.com
 Bangladesh
 28 Jun 21, 12:17 PM
 503           
 0
 28 Jun 21, 12:17 PM

সৌদিতে আটক ৩০ বাংলাদেশিকে সাধারণ ক্ষমার অনুরোধ॥ নতুন করে কৃষি শ্রমিক নেয়ার আহবান

সৌদিতে আটক ৩০ বাংলাদেশিকে সাধারণ ক্ষমার অনুরোধ॥ নতুন করে কৃষি শ্রমিক নেয়ার আহবান

নিউজ ডেস্কঃ সৌদি আরবের আল কাসিম প্রদেশের কারাগারে আটক প্রায় ৩০ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একই সঙ্গে সৌদি আরব ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন বৃক্ষ রোপণের যে কর্মসুচি নিয়েছে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎকালে এ আহবান জানান।

রোববার ( ২৭ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাক্ষাৎকালে বলেন, আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনে অত্যন্ত প্রসিদ্ধ। এখানকার বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। বাংলাদেশ ও সবজি উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে এবং সবজি উৎপাদন ও কৃষি কাজে দক্ষ জনশক্তি বাংলাদেশের রয়েছে। রাষ্ট্রদূত আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগের আহ্বান জানান। এ সময় গভর্নর জানান, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে আল কাসিমে কৃষি পণ্য উৎপাদন ও তার বাণিজ্যিকীকরণ নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে পারে এবং এ ক্ষেত্রে গভর্নর তার অফিসের সহযোগিতার আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন