News71.com
 Bangladesh
 28 Jun 21, 12:24 PM
 472           
 0
 28 Jun 21, 12:24 PM

রাবির আইন বিভাগের শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়॥ জানতে চাইল হাইকোর্ট

রাবির আইন বিভাগের শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়॥ জানতে চাইল হাইকোর্ট

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগে প্রভাষক পদে তিন শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১৭ সালের নিয়োগ নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটাও জানতে চাওয়া হয়েছে এ রুলে। রোববার (২৭ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চ এ রুল জারি করেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালে আইন বিভাগের শিক্ষক নিয়োগের ওপর ওই বিভাগের এক নিয়োগপ্রার্থী রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইজীবী মোবাশ্বের হোসেন ভূঁইয়া।

রুলে সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, রেজিস্ট্রারসহ নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের হোসেন বলেন, ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষক নিয়োগ নীতিমালা করা হয়। পরবর্তীকালে ২০১৭ সালে এই নীতিমালা কমানো হয়। ২০১৮ সালে আইন বিভাগে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে তিন জন শিক্ষককে নিয়োগ হয়। ওই নিয়োগে প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল পাওয়া নুরুল হুদাকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্নমান সম্পন্নদের নিয়োগ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন