News71.com
 Bangladesh
 28 Jun 21, 06:46 PM
 239           
 0
 28 Jun 21, 06:46 PM

অনলাইনে এনআইডি সেবা পেতে ৭৭ লাখ রেজিস্ট্রেশন হয়েছে॥

অনলাইনে এনআইডি সেবা পেতে ৭৭ লাখ রেজিস্ট্রেশন হয়েছে॥

নিউজ ডেস্কঃ অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা পাওয়ার জন্য সারাদেশের ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এ সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তরে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজীকরণ ও ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে। এনআইডি সেবা সুচারুরূপে সম্পাদনে থানা/উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এ পদ দু’টিতে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে। তিনি আরও বলেন, এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এনআইডি সেবা বিকেন্দ্রীকারণ করা হয়েছে। আবেদনের ধরণ অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। এনআইডি ডাটাবেজ আপগ্রেডেশন করায় নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন