News71.com
 Bangladesh
 28 Jun 21, 09:18 PM
 227           
 0
 28 Jun 21, 09:18 PM

বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ॥

বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর ৭৮তম বাফা কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার (২৮ জুন) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।আইএসপিআর জানায়, ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব ৭৮তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং অফিসার ক্যাডেট মো. সাকিব এহসান উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ লাভ করেন।

৭৮তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট সুমাইতা জামান নেহা ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব জেনারেল সার্ভিস প্রশিক্ষণ কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন। এছাড়া ২ নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন