News71.com
 Bangladesh
 29 Jun 21, 12:14 PM
 524           
 0
 29 Jun 21, 12:14 PM

পরিস্থিতি উন্নতি না হলে কঠোর ‘লকডাউন’ আরো সাত দিন বাড়ানোর বিবেচনা॥ মন্ত্রীপরিষদ সচিব

পরিস্থিতি উন্নতি না হলে কঠোর ‘লকডাউন’ আরো সাত দিন বাড়ানোর বিবেচনা॥ মন্ত্রীপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ আগামী ১-৭ জুলাই পর্যন্ত কঠোর 'লকডাউনে' পরিস্থিতি উন্নতি না হলে পরবর্তীতে আরো সাত দিন বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে সরকার। সোমবার (২৮ জুন) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এস ব্রিফিংয়ে এমন কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা হলো চাপাইনবাবগঞ্জ স্ট্রিক্টলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে-যেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক করে দিয়েছি, সেখানে ইমপ্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে। কঠোর ‘লকডাউন’ চলাকালে সাধারণ ছুটি থাকবে না জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সোমবার থেকে সীমিত এবং ১ জুলাই থেকে সাতদিন ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার। কঠোর লকডাউনে কেউ ঘরের বাইরে যেতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন