News71.com
 Bangladesh
 29 Jun 21, 06:36 PM
 206           
 0
 29 Jun 21, 06:36 PM

রেলওয়ের সম্পত্তিতে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে॥ মো. জাহাঙ্গীর হোসেন

রেলওয়ের সম্পত্তিতে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে॥ মো. জাহাঙ্গীর হোসেন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, চাঁদপুর-লাকসাম রেলপথের তালিকাভুক্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। ওইসব স্থানে রেলওয়ের নতুন করে স্থাপনা নির্মাণ করা হবে। একইসঙ্গে এসব অঞ্চলে যেসব রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের থাকার জন্যও ব্যবস্থা করা হবে।মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রেলওয়ে চাঁদপুর স্টেশনের আশপাশে অবৈধ স্থাপনা ও প্লাটফর্ম উন্নয়ন কাজ পরিদর্শনে এলে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি চাঁদপুর স্টেশন সংলগ্ন মোলহেড (তিন নদীর মোহনা) এলাকার পরিকল্পনাধীন উন্নয়ন কাজ সম্পর্কে বলেন, এখানে আমাদের উন্নয়ন কাজগুলো নিজস্ব প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা হচ্ছে। আমরা জানতে পেরেছি সেখানে রেললাইন স্থাপন করলে টিকবে না। মেঘনার ভাঙন ঝুঁকি রয়েছে। এটি সঠিক নয়। এখানে অতীতে রেললাইন ছিলো, এখনো থাকবে। রেলের উন্নয়ন চাঁদপুরবাসীর জন্যই দরকার। আশাকরি রেলওয়ের উন্নয়ন কাজে চাঁদপুরবাসী সহযোগিতা করবে।জেলা প্রশাসন কর্তৃক রেলওয়ের সম্পত্তিতে বিনোদন কেন্দ্র ও সড়ক নির্মাণ সম্পর্কে তিনি বলেন, রেলওয়ের সম্পত্তিতে পর্যটনকেন্দ্র করার জন্য অবশ্যই আলাপ করা দরকার ছিলো। আমি দেখেছি এখানে রাস্তা ও অবৈধ দোকান করা হয়েছে। যা সম্পূর্ণভাবে বেআইনি ও অবৈধভাবে করা হয়েছে। তাদের এটা করা উচিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন